সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

সারাদেশে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারামারি, আহত ১৫

সারাদেশে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারামারি, আহত ১৫

দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ (নৌকা) ও দলটির স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত তিনটি আসনে সহিংসতায় ১৫ জন আহত হয়েছেন।

এদের মধ্যে ঢাকার সাভারের আশুলিয়ায় স্বতন্ত্র প্রার্থীর ৫ কর্মীকে কুপিয়ে জখম করেছে নৌকার সমর্থকরা। এছাড়া নেত্রকোনার কলমাকান্দায় স্বতন্ত্র প্রার্থীর ৭ সমর্থককে মারধর করা হয়েছে। ময়মনসিংহের গফরগাঁওয়ে নৌকা ও ঈগল (স্বতন্ত্র) সমর্থকদের পালটাপালটি হামলায় উভয়পক্ষের তিনজন আহত হয়েছেন। এছাড়াও বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।