সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

১৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী বাদ পড়তে পারেন

১৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী বাদ পড়তে পারেন

৪৫ সদস্যের মন্ত্রিসভার মধ্যে অন্তত ১৫ জন বাদ পড়তে পারেন। বয়স, নানা বিতর্ক ও অদক্ষতার দায়ে এসব মন্ত্রী-প্রতিমন্ত্রী বাদ যেতে পারেন। এর মধ্যে টানা তিন মেয়াদে মন্ত্রিসভায় আছেন, এমন নেতাও বাদ পড়তে পারেন। এর বাইরে মন্ত্রিসভার তিনজন সদস্য নির্বাচনে পরাজিত হয়েছেন এবং তিনজন দলের মনোনয়নই পাননি। আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।  

এবার যে তিনজন প্রতিমন্ত্রী পরাজিত হয়েছেন, তাঁরা হলেন ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। এর আগে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন থেকে বাদ পড়েন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এ ছাড়া বর্তমান মন্ত্রিসভায় থাকা দুই-তিনজন প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদোন্নতি হতে পারে—এমনটিও আলোচনা করছেন আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা। সর্বশেষ মন্ত্রিসভায় প্রত্যন্ত অঞ্চল থেকে এবং কম পরিচিত অনেককে স্থান দিয়ে আলোচনার জন্ম দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও এমন দু-একটা চমক থাকতে পারে বলে আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা তিন-চারবার সংসদ সদস্য হলেও অতীতে মন্ত্রিসভায় স্থান পাননি। এবার এমন তিন-চারজনের নাম আলোচনায় আছে। এ ছাড়া ২০০৮ ও ২০১৪ সালের মন্ত্রিসভায় ছিলেন এমন কয়েকজনের ফিরে আসার সম্ভাবনা আছে বলে আলোচনা আছে।