বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত: ডিএমপি কমিশনার ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী ৬০ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫০ কোটি টাকা বরাদ্দ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান টেকসই অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

স্বতন্ত্র হিসেবে নিক্সন চৌধুরীর ‘হ্যাটট্রিক’

স্বতন্ত্র হিসেবে নিক্সন চৌধুরীর ‘হ্যাটট্রিক’

বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে ‘হ্যাটট্রিক’ করেছেন। ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন। 

কাজী জাফর উল্যাহকে তৃতীয়বারের মতো পরাজিত করেছেন নিক্সন চৌধুরী। কাজী জাফর উল্যাহ এবার আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ছিলেন।

২০১৪ সালে ফরিদপুরের ভাঙ্গার পাশের মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া মহল্লার বাসিন্দা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে কাজী জাফর উল্যাহকে হারিয়ে চমক সৃষ্টি করেন। এরপর ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগ এই দুই নেতার নেতৃত্বে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। যত দিন গেছে, এই দুই ধারার বিরোধ বেড়েছে। স্থানীয় নেতাদের মধ্যেও বিরোধ বেড়েছে। ওই এলাকার আওয়ামী লীগের রাজনীতি নিয়ে ‘দিনে কাজী জাফর উল্যাহ, রাতে নিক্সন’—কথাটি বেশ প্রচলিত। এবারের নির্বাচনী প্রচারণায় কাজী জাফর উল্যাহ ও নিক্সন চৌধুরীর কাদা-ছোড়াছুড়ি ছিল নিত্যদিনের ঘটনা।

নিক্সনের সমর্থক ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বলেন, ‘ভোটারদের ভালোবাসায় জিতে হ্যাটট্রিক করেছেন নিক্সন চৌধুরী। তিনি মিথ্যা প্রতিশ্রুতি দেন না। ’

নিক্সন চৌধুরী ২০২০ সালে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য হন। এবার তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক চান। তবে দল মনোনয়ন দেয় কাজী জাফর উল্যাহকে।