মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দুই নার্সকে বদলির নির্দেশ শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তের উদ্যোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চিফ প্রসিকিউটরের আগামী বৃহস্পতিবার ঢাকায় দিনব্যাপী এআই বিজনেস সামিট: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে কমনওয়েলথের সমর্থন কামনা ঢাকার সংসদে নতুন সদস্য হিসেবে যুক্ত হলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী

ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে 'কমপ্লিট শাটডাউন'। চলমান কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনায় চলছে এই শাটডাউন।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে যাত্রাবাড়ী শনির আখড়া ও রায়েরবাগ এলাকায় পুলিশ, র‌্যাব ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়েছে। 

জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই সড়কে অবস্থান নেয় পুলিশ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় যাত্রাবাড়ী থানার সামনে দুই যুবকের পায়ে গুলি করে র‌্যাব। বেলা ১১টা বাজতেই নেমে আসে সাধারণ শিক্ষার্থী স্থানীয় এলাকার জনগণ। 

এ সময় আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিতে গেলে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে পুলিশ। আন্দোলনকারীরা পিছু না হটে ইটপাটকেল ছুড়তে থাকে। 

সকাল থেকে রায়েরবাগ ও শনিরআখড়া এলাকার বিভিন্ন পয়েন্ট অবরোধ করে সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছেন কোটা সংস্কার আন্দোলকারীরা।

তাদের অবরোধের কারণে এই মহাসড়ক ব্যবহার করে যানবাহন ঢাকায় প্রবেশ করতে বা বের হতে পারছে না। মধ্যরাত থেকে শুরু হওয়া এই অবরোধ এখনো চলছে।

মধ্যরাত থেকে শনিরআখড়া এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় গতরাতের অগ্নিকাণ্ডের পর থেকে যাত্রাবাড়ী অংশে যান চলাচল বন্ধ রয়েছে।