বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস

বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস

সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণও। এরই মধ্যে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে আট জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) সকালে দেওয়া বার্তায় আবহাওয়া অধিদপ্তর দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এতে আরও বলা হয়েছে, সারা দেশে তাপমাত্রা আজ আরও বাড়তে পারে। তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা আগামীকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে বৃষ্টিপাতের মধ্যেও তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২৫ জুলাই) দেশের সর্বোচ্চ ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এদিন দেশের সর্বনিম্ন ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় বান্দরবানে।