মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দুই নার্সকে বদলির নির্দেশ শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তের উদ্যোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চিফ প্রসিকিউটরের আগামী বৃহস্পতিবার ঢাকায় দিনব্যাপী এআই বিজনেস সামিট: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে কমনওয়েলথের সমর্থন কামনা ঢাকার সংসদে নতুন সদস্য হিসেবে যুক্ত হলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান চিংড়ি ঘের নিয়ে দীর্ঘদিনের সমস্যা সমাধানে আইন পরিবর্তনের উদ্যোগ: ভূমিমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-কোরিয়া যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

কারফিউ চলাকালে জন্ম নেওয়া শিশুর ‘আজব নাম’

কারফিউ চলাকালে জন্ম নেওয়া শিশুর ‘আজব নাম’

দেশজুড়ে কারফিউ চলাকালে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হয়েছে ‘কারফিউ’। গত ২২ জুলাই সন্ধ্যা ৬টায় ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ওই শিশুর জন্ম হয়।

নবজাতকের বাবা রহিম শুভ বলেন, গত ২২ জুলাই ঠাকুরগাঁওয়ে ছিল কঠোর কারফিউ। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাসা থেকে বের হতে পারছিল না। আমি যখন আমার স্ত্রীকে নিয়ে ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দিই তখন রাস্তায় ৫ বার সেনা সদস্যরা আমাদের থামিয়ে বাসা থেকে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করেন। সবশেষে আমাদের ক্লিনিকে যাওয়ার সুযোগ দেওয়া হয়। তবে আমার বাসার অন্য সদস্য কেউ সন্তানকে ক্লিনিকে দেখতে আসার সুযোগ পায়নি। এতে আমাকে এবং আমার স্ত্রীকে অনেক কষ্ট করতে হয়েছে। সর্বোপরি আমি এই সংগ্রামী সময় ও ঘটনাটিকে মনে রাখতে চেয়েছিলাম। তাই আমি সময় মিলিয়ে আমার ছেলের নাম  ‘কারফিউ’ রেখেছি।

নবজাতকের মা ইফতি আক্তার বলেন, এটা আমার প্রথম সন্তান। আমি আমার সন্তানের জন্মক্ষণ চিরকাল মনে রাখতে চাই। তাই আমার স্বামী যে নামটি রেখেছেন সেটাতে আমার সম্মতি রয়েছে।

ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার লাবনী বসাক বলেন, পরিস্থিতি যেমন হোক আমরা একজন সেবাগ্রহীতাকে সেবা দিতে সর্বদা প্রস্তুত থাকি। সেদিন শহর তথা দেশের পরিস্থিতি উত্তপ্ত ছিল। তবে আমরা স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত ছিলাম। সেদিন শিশুটি সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করে। মা ও শিশু সুস্থ ছিল।