মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দুই নার্সকে বদলির নির্দেশ শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তের উদ্যোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চিফ প্রসিকিউটরের আগামী বৃহস্পতিবার ঢাকায় দিনব্যাপী এআই বিজনেস সামিট: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে কমনওয়েলথের সমর্থন কামনা ঢাকার সংসদে নতুন সদস্য হিসেবে যুক্ত হলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

চাকরি পেলেন ২৫৯ জন বিসিএস ক্যাডার

চাকরি পেলেন ২৫৯ জন বিসিএস ক্যাডার

২৮ থেকে ৪২ তম বিসিএস পর্যন্ত নিয়োগের সুপারিশ পেয়েছিল কিন্তু নিয়োগ পাননি, এরকম ২৫৯ জনকে সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জনস্বার্থে এসব নিয়োগ দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, লোক প্রশাসন কেন্দ্র অথবা প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে তারা কর্মে যুক্ত হবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। সেখানে নিয়োগ প্রাপ্তদের নাম এবং কে কোন ক্যাডারে নিয়োগ পেয়েছেন তা জানানো হয়েছে।