বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

কাকন-রফিক-বাদল এর নেতৃত্বে শেরপুর প্রেসক্লাব

কাকন-রফিক-বাদল এর নেতৃত্বে শেরপুর প্রেসক্লাব

শেরপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২২ সদস্যবিশিষ্ট কমিটিতে এনটিভির নিজস্ব প্রতিবেদক কাকন রেজা সভাপতি, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিক মজিদ কার্যকরী সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মুগনিউর রহমান মনি (আরটিভি), সহসভাপতি এস এ শাহরিয়ার মিল্টন (দৈনিক আনন্দবাজার), যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল (এসএ টিভি/খোলা কাগজ) ও আলমগীর হোসেন (ভোরের ডাক, ইসলামিক টিভি), সাংগঠনিক সম্পাদক আবু হানিফ (দৈনিক দিনকাল), কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, (নিউজ ২৪ টিভি/আজকের পত্রিকা), প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ (এখন টিভি), দপ্তর সম্পাদক নাঈম ইসলাম (বাংলা টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রিপন (আলোকিত বাংলাদেশ)।


নির্বাহী সদস্যরা হলেন- রফিকুল ইসলাম আধার (দৈনিক জনকণ্ঠ/বাংলাদেশ বেতার), এস কে সাত্তার (দৈনিক ইনকিলাব), দেবাশীষ সাহা রায় (প্রথম আলো), মুকসিতুর রহমান হীরা (দিগন্ত টিভি), আসাদুজ্জামান মোরাদ (দৈনিক তথ্যধারা), মোহাম্মদ জুবায়ের রহমান (দৈনিক চিত্র), কাজী মাসুম (দৈনিক ব্রহ্মপুত্র), শহিদুল ইসলাম হিরা (সময় টিভি), হোসাইন আহম্মদ মোল্লা মামুন (দৈনিক মুক্ত আলো) ও শাহরিয়ার শাকির (দৈনিক বাংলা)।