বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মাগুরা-ঝিনাইদহ হয়ে সীমান্ত পর্যন্ত রেল সংযোগের পরিকল্পনা কিশোরদের বয়স শনাক্তে এআই ব্যবহার বাড়াচ্ছে মেটা কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কৌশলে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর টেস্টে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, শারজায় যা আগে কখনো দেখেনি ক্রিকেটবিশ্ব! যুক্তরাষ্ট্রে কেমন আছেন মোনালিসা, শোনালেন প্রবাস জীবনের খবর ঢাকাই সিনেমার সোনালি অধ্যায়: শাবানা-আলমগীর জুটির অসামান্য জনপ্রিয়তা ও পথচলা রাত নামলেই ককটেল আতঙ্ক: দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গুরুতর আহত অবস্থায় বিচারপতি মানিককে হাসপাতালে ভর্তি

গুরুতর আহত অবস্থায় বিচারপতি মানিককে হাসপাতালে ভর্তি

সিলেটের আদালতে হাজির করার সময় হামলা ও মারধরের শিকার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মানিককে শনিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ হাসপাতালে পাঠিয়েছে বলে জানিয়েছেন সিলেটের কারাগারের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. সগীর মিয়া।

এর আগে শনিবার বিকেল ৪টার দিকে সিলেটের আদালতে তোলার সময় বিক্ষুব্ধ মানুষ ৭৫ বছর বয়সী মানিককে ডিম ও জুতা নিক্ষেপ করে এবং তাকে মারধরও করে।

ডিআইজি প্রিজন বলেন, 'মারধরে তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছিল। অণ্ডকোষেও আঘাত লেগেছিল। অবস্থা সংকটজনক হওয়ায় আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।'

তিনি বলেন, 'পুলিশ সাধারণত গুরুতর আহত বন্দিদের চিকিৎসার ব্যবস্থা করে তারপর কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। কিন্তু এ ক্ষেত্রে তারা তা করেনি।'

শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দোনা এলাকা থেকে ভারতে পালানোর চেষ্টাকালে বিচারপতি মানিককে আটক করে বিজিবি।

 

সেই রাতে তিনি অভিযোগ করেন, তার কাছে থাকা সবকিছু কেড়ে নিয়ে সীমান্তে একদল লোক তাকে মারধর করেছে।

শনিবার সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয় এবং সিআরপিসির ৫৪ ধারায় বিকেলে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

আদালত তাকে কারাগারে পাঠান এবং জেল কোড অনুযায়ী তার চিকিৎসার ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।