বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মাগুরা-ঝিনাইদহ হয়ে সীমান্ত পর্যন্ত রেল সংযোগের পরিকল্পনা কিশোরদের বয়স শনাক্তে এআই ব্যবহার বাড়াচ্ছে মেটা কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কৌশলে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর টেস্টে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, শারজায় যা আগে কখনো দেখেনি ক্রিকেটবিশ্ব! যুক্তরাষ্ট্রে কেমন আছেন মোনালিসা, শোনালেন প্রবাস জীবনের খবর ঢাকাই সিনেমার সোনালি অধ্যায়: শাবানা-আলমগীর জুটির অসামান্য জনপ্রিয়তা ও পথচলা রাত নামলেই ককটেল আতঙ্ক: দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

হেলিকপ্টারে বন্যায় ডুবে যাওয়া শিশুকে উদ্ধার করে ঢাকায় আনলো বিজিবি

হেলিকপ্টারে বন্যায় ডুবে যাওয়া শিশুকে উদ্ধার করে ঢাকায় আনলো বিজিবি

বন্যাদুর্গত ফেনীর পরশুরামে ত্রাণ সামগ্রী পৌঁছাতে গিয়ে বন্যার পানিতে ডুবে যাওয়া মুমূর্ষ শিশুকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসলো বিজিবির হেলিকপ্টার। শনিবার সন্ধ্যায় ফেনীর পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত অসহায় বানভাসী মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার জন্য বিজিবি হেলিমিশন পরিচালিত হয়।

এ সময় বিজিবির এয়ার উইং এর উপমহাপরিচালক কর্নেল মো. মঈনুল ইসলামের কাছে খবর আসে পার্শ্ববর্তী অন্তপুর গ্রামের প্রবাসী কাজী নুরুল আমিনের দেড় বছর বয়সী শিশু নাজমুল বন্যার পানিতে তলিয়ে গেছে। পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজির পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে। এমন পরিস্থিতিতে বিজিবি এয়ার উইং এর উপমহাপরিচালক তাৎক্ষণিকভাবে তার পরিবারের লোকজনসহ হেলিকপ্টারে করে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নিয়ে আসে। অতঃপর বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স যোগে মুমূর্ষ শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত।

উল্লেখ্য, বিজিবির হেলিকপ্টার যোগে দুটি হেলিমিশনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ২০০০ কেজি ত্রাণ সামগ্রী ফেনীর পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়, ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় ও কুমিল্লার চৌদ্দগ্রামের হিঙ্গুলা হাসানিয়া উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।