বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মাগুরা-ঝিনাইদহ হয়ে সীমান্ত পর্যন্ত রেল সংযোগের পরিকল্পনা কিশোরদের বয়স শনাক্তে এআই ব্যবহার বাড়াচ্ছে মেটা কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কৌশলে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর টেস্টে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, শারজায় যা আগে কখনো দেখেনি ক্রিকেটবিশ্ব! যুক্তরাষ্ট্রে কেমন আছেন মোনালিসা, শোনালেন প্রবাস জীবনের খবর ঢাকাই সিনেমার সোনালি অধ্যায়: শাবানা-আলমগীর জুটির অসামান্য জনপ্রিয়তা ও পথচলা রাত নামলেই ককটেল আতঙ্ক: দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

মৃত্যুর পর বাবা একবিন্দু মাটি পায়নি

মৃত্যুর পর বাবা একবিন্দু মাটি পায়নি

যতদূর চোখ যায়, কেবলই অথৈ পানি। কোথাও নেই একবিন্দু ডাঙ্গা। গলা সমান উচ্চতার পানিতে বেঁচে থাকার প্রাণপণ লড়াই যখন চলছে, তখনও থেমে থাকে না অমোঘ সত্য 'মৃত্যু'।

বন্যার এমন ভয়াল পরিস্থিতিতেই গত ২৩ আগস্ট শুক্রবার ভোরে মৃত্যুবরণ করেন ফেনীর সাতসতী গ্রামের বাসিন্দা আলীম উল্লাহ (৭৩)। তার মৃত্যুর পর প্রায় দুইদিন কোথাও দাফনের জন্য শুকনো জায়গা পাওয়া যায়নি, এমনকি এই জরুরি পরিস্থিতিতেও কোনোভাবেই যোগাযোগ করা যায়নি জেলা শহরে।

বাধ্য হয়েই ২৪ আগস্ট বিকেলে আলীম উল্লাহর মরদেহ ভেলায় ভাসিয়ে দেন স্বজনেরা।

বন্যায় ফেনীর সাতসতী গ্রামের নাসির বাড়ির অবস্থা। ২২ আগস্ট ২০২৪। ছবি: সংগৃহীত
ঘটনাটি ঘটেছে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের সাতসতী গ্রামে।

আলীম উল্লাহর ভাতিজা গোলাম সরোয়ার জানান, চার দিন অসুস্থ থাকার পর শুক্রবার ভোরে মারা যান আলীম উল্লাহ। তখন তার বাড়ি, গ্রাম, এমনকি ইউনিয়নের চারপাশেই অথৈ পানি।

ইউনিয়নের সব জায়গা আট-নয় ফুট পানির নিচে। আলীম উল্লাহর স্বজনরা মরদেহ দাফনের জন্য সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ফেনীতে যোগাযোগের জন্য দুই দিন পর্যন্ত চেষ্টা করেন। কিন্তু ফেনী থেকে কোনো প্রকার সাড়া না আসায় বাধ্য হয়েই কলাগাছের ভেলায় মরদেহ ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন স্বজনেরা।