বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মাগুরা-ঝিনাইদহ হয়ে সীমান্ত পর্যন্ত রেল সংযোগের পরিকল্পনা কিশোরদের বয়স শনাক্তে এআই ব্যবহার বাড়াচ্ছে মেটা কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কৌশলে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর টেস্টে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, শারজায় যা আগে কখনো দেখেনি ক্রিকেটবিশ্ব! যুক্তরাষ্ট্রে কেমন আছেন মোনালিসা, শোনালেন প্রবাস জীবনের খবর ঢাকাই সিনেমার সোনালি অধ্যায়: শাবানা-আলমগীর জুটির অসামান্য জনপ্রিয়তা ও পথচলা রাত নামলেই ককটেল আতঙ্ক: দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গাজী টায়ারের কারখানায় মধ্যরাতে আগুন

গাজী টায়ারের কারখানায় মধ্যরাতে আগুন

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট রাত থেকে কাজ করলেও সোমবার সকাল ১১টা পর্যন্তও তা পুরোপুরি নেভানো যায়নি৷
ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন কারখানাটিতে প্রচুর প্ল্যাস্টিকজাতীয় কাঁচামাল ও দাহ্য বস্তু থাকার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।
গতকাল ভোররাতেই রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার হন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী৷ বিকেলে একদল দুর্বৃত্ত গাজীর টায়ার প্রস্তুতকারী কারখানাটিতে হামলা চালায়, লুটপাট শুরু করে৷

সাইফুল ইসলাম বলেন, 'বিকেলে দুটি গ্রুপে কয়েক শ লোক রূপসীর কারখানায় ঢুকে পড়ে৷ আমাদের কর্মীদের সক্ষমতা অনুযায়ী তাদের বাধা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না৷ লুটপাটের পর রাত নয়টার দিকে কারখানার একাধিক ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়৷ ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এলেও তারা আগুন নেভাতে পারছেন না৷

কারখানা কর্তৃপক্ষের অভিযোগ হামলা শুরুর পর পুলিশে ফোন দিয়েও সহযোগিতা পাননি তারা।

সাইফুল বলেন, 'হামলা শুরুর পর থানাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন জায়গায় ফোন দিলে সেনাবাহিনীর একটি টিম আসে গেটের সামনে৷ কিন্তু ১০ মিনিটের বেশি তারা দাঁড়াননি৷ পরে আগুন দেওবার পর ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী আসে৷

'ছয়তলা একটি ভবনের নিচে যখন আগুন দেয়া হয় তখন লুটপাটকারীদের কয়েকজন ভবনটির ওপরে ছিলেন৷ কয়েকজন দাবি করছেন, তাদের স্বজনরা ভবনে আটকা পড়েছেন', যোগ করেন গাজী গ্রুপের এই কর্মকর্তা৷
তবে এখন পর্যন্ত হতাহতের নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি৷
এর আগে গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গাজীর রূপসী ও কর্ণগোপের দুটি কারখানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে৷