মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দুই নার্সকে বদলির নির্দেশ শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তের উদ্যোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চিফ প্রসিকিউটরের আগামী বৃহস্পতিবার ঢাকায় দিনব্যাপী এআই বিজনেস সামিট: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে কমনওয়েলথের সমর্থন কামনা ঢাকার সংসদে নতুন সদস্য হিসেবে যুক্ত হলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

সড়ক দুর্ঘটনায় ট্রাফিক সার্জেন্ট নিহত সিলেটে

সড়ক দুর্ঘটনায় ট্রাফিক সার্জেন্ট নিহত সিলেটে

সিলেটে মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী বাসের সঙ্গে সংঘর্ষে এক ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে।সোমবার সন্ধ্যার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের জাউয়াবাজার এলাকায় এই ঘটনাটি ঘটে বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম।নিহত সুবীর তালুকদার (৩১) সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জের দিরাইয়ের মৃত সুষেন তালুকদারের ছেলে।

সাইফুল ইসলাম বলেন, সোমবার বিকালে সুবীর তালুকদার ছুটি কাটিয়ে কাজে যোগদানের জন্য তার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে সিলেট রওনা হয়েছিলেন।

“পথে ছাতক উপজেলার জাওয়াবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।
“এ সময় স্থানীয়রা বাসটি আটক করেন ও সুবীর তালুকদারকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সন্ধ্যায় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"

উপকমিশনার আরও বলেন, সড়ক দুর্ঘটনায় ট্রাফিক সার্জেন্ট সুবীর তালুকদারের মৃত্যুর বিষয়ে অফিশিয়াল কার্যক্রম এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।