মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দুই নার্সকে বদলির নির্দেশ শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তের উদ্যোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চিফ প্রসিকিউটরের আগামী বৃহস্পতিবার ঢাকায় দিনব্যাপী এআই বিজনেস সামিট: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে কমনওয়েলথের সমর্থন কামনা ঢাকার সংসদে নতুন সদস্য হিসেবে যুক্ত হলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হলেন সাইফুদ্দীন আহমদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হলেন সাইফুদ্দীন আহমদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হলেন সাইফুদ্দীন আহমদ

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) স্বাক্ষরিত এক পত্রে তাকে এ নিয়োগ দেয়া হয়।

নিয়োগ পত্রে উল্লেখ করা হয়েছে, উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রক্টর হিসেবে সাইফুদ্দীন আহমদকে কাজে যোগদানের তারিখ থেকে প্রচলিত শর্তে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিয়োগ প্রদান করেছেন। বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোন সময় এ নিয়োগ বাতিল করা যাবে বলে এতে উল্লেখ করা হয়।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ বৃধবার বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউশনের ছয়জন শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। তারা হলেন-আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. রফিকুল ইসলাম (কলা অনুষদ), সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার (সামাজিক বিজ্ঞান অনুষদ), ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম (বিজনেস স্টাডিজ অনুষদ), রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. এ কে এম নূর আলম সিদ্দিকী (বিজ্ঞান অনুষদ), লোক প্রশাসন বিভাগের শেহরীন আমিন ভূঁইয়া এবং ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির প্রভাষক মো. দেলোয়ার হোসেন (সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এর পদের বিপরীতে)।