বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মাগুরা-ঝিনাইদহ হয়ে সীমান্ত পর্যন্ত রেল সংযোগের পরিকল্পনা কিশোরদের বয়স শনাক্তে এআই ব্যবহার বাড়াচ্ছে মেটা কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কৌশলে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর টেস্টে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, শারজায় যা আগে কখনো দেখেনি ক্রিকেটবিশ্ব! যুক্তরাষ্ট্রে কেমন আছেন মোনালিসা, শোনালেন প্রবাস জীবনের খবর ঢাকাই সিনেমার সোনালি অধ্যায়: শাবানা-আলমগীর জুটির অসামান্য জনপ্রিয়তা ও পথচলা রাত নামলেই ককটেল আতঙ্ক: দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে কর্মজীবীরা

রাজধানীতে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে কর্মজীবীরা

রাজধানীতে ভোরে মুষলধারে বৃষ্টি হয়েছে। এর ফলে অলিগলি এবং নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কে বেড়েছে যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।

ভোরবেলা থেকে ভারী বৃষ্টি হওয়ায় রাজধানীর মিরপুর ১০, বারিধারা, গুলশান, বনানী, মোহাম্মদপুর, ধানমন্ডি ২৭-সহ বিভিন্ন এলাকায় পানি জমেছে। এতে সকালে কর্মস্থল, স্কুল ও বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

জলাবদ্ধতার কারণে অনেক স্থানে সড়কে বিকল হয়ে যায় সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন গণপরিবহন। এর আগে আবহাওয়া পূর্বাভাসে মঙ্গলবার সারাদেশে বৃষ্টির কথা জানানো হয়েছিল।