বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মাগুরা-ঝিনাইদহ হয়ে সীমান্ত পর্যন্ত রেল সংযোগের পরিকল্পনা কিশোরদের বয়স শনাক্তে এআই ব্যবহার বাড়াচ্ছে মেটা কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কৌশলে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর টেস্টে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, শারজায় যা আগে কখনো দেখেনি ক্রিকেটবিশ্ব! যুক্তরাষ্ট্রে কেমন আছেন মোনালিসা, শোনালেন প্রবাস জীবনের খবর ঢাকাই সিনেমার সোনালি অধ্যায়: শাবানা-আলমগীর জুটির অসামান্য জনপ্রিয়তা ও পথচলা রাত নামলেই ককটেল আতঙ্ক: দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফীকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফীকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গতকাল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের পর কাফীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

'গত ৫ আগস্ট আশুলিয়ায় ঘটে যাওয়া একটি ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে,' বলেন তিনি।

তবে এর বেশি তথ্য জানাননি তিনি।