সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

বল মাথায় লেগে ক্রিকেটারের মৃত্যু

বল মাথায় লেগে ক্রিকেটারের মৃত্যু

মাথায় বলের আঘাত পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ক্রিকেটার। এমন ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ে। খেলা চলার সময় ক্রিকেটার জয়েশ সওয়ালার মাথায় এসে বল লাগে, এরপর হাসপাতালে নিয়ে গিয়েও আর বাঁচানো যায়নি খেলোয়াড়কে।

মুম্বাইয়ের মাতুঙ্গার দাদকর ময়দানে চলছিল কাচ্চি বিসা ওসওয়াল বিকাশ লেজেন্ড কাপের খেলা। টি-টোয়েন্টি ফরম্যাটের এ প্রতিযোগিতা আয়োজিত হয় পঞ্চাশোর্ধ্ব ক্রিকেটারদের নিয়ে।

একই মাঠে চলছিল দুটি ক্রিকেট ম্যাচ। পাশাপাশি দাঁড়িয়ে খেলছিলেন দুই দলের ক্রিকেটাররা। দুর্ঘটনাটা ঘটে তখনই।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, জয়েশ যে ম্যাচে খেলছিলেন তার উল্টো দিকে চলছিল আরও একটি ম্যাচ। সেই ম্যাচের ব্যাটারের দিকে পেছন ফিরে ফিল্ডিং করছিলেন জয়েশ। এমন সময় ওই ব্যাটারের একটি শট সোজা এসে লাগে জয়েশের কানের নিচে। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত্যুর একটি অভিযোগ দায়ের হয়েছে। জয়েশের মৃতদেহ ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।