বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মাগুরা-ঝিনাইদহ হয়ে সীমান্ত পর্যন্ত রেল সংযোগের পরিকল্পনা কিশোরদের বয়স শনাক্তে এআই ব্যবহার বাড়াচ্ছে মেটা কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কৌশলে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর টেস্টে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, শারজায় যা আগে কখনো দেখেনি ক্রিকেটবিশ্ব! যুক্তরাষ্ট্রে কেমন আছেন মোনালিসা, শোনালেন প্রবাস জীবনের খবর ঢাকাই সিনেমার সোনালি অধ্যায়: শাবানা-আলমগীর জুটির অসামান্য জনপ্রিয়তা ও পথচলা রাত নামলেই ককটেল আতঙ্ক: দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গাজীপুরে ট্রেন আটকে মানববন্ধন

গাজীপুরে ট্রেন আটকে মানববন্ধন

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশনে সব লোকাল ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন আটকে রাখা হয়।

রোববার সকাল সাড়ে ১০টায় রাজেন্দ্রপুরের এলাকাবাসী লোকাল ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে মানববন্ধন করেন। এ সময় জামালপুর কমিউটার ট্রেন স্টেশনে প্রবেশ করার মুহূর্তেই তারা আটকে দেয় এবং যাত্রাবিরতির দাবি জানান।

স্থানীয়রা জানান, রাজেন্দ্রপুর রেলস্টেশন খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন ধরে কমিউটার ট্রেনের যাত্রাবিরতির জন্য দাবি জানিয়ে আসছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি।

রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনমাস্টার আমিনুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে এলাকাবাসী বিভিন্ন ধরনের সব লোকাল কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে এলাকায় মাইকিং করেছেন। ব্যানার ও পোস্টার ছাপিয়ে রোববার মানববন্ধনের কথা জানিয়ে আসছিল। সে মোতাবেক রোববার সকাল সাড়ে ১০টার দিকে তারা মানববন্ধন শুরু করেন। জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকা অভিমুখে যাওয়ার জন্য স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গেই ইঞ্জিনের সামনে অবরোধ করে লাল ব্যানার টাঙিয়ে রাখে। 

এ সময় তারা দাবি জানান, যতক্ষণ না পর্যন্ত স্টেশনে যাত্রাবিরতির ঘোষণা দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত ট্রেন চালানো যাবে না। প্রায় দেড় ঘণ্টা ধরে ট্রেন আটকে থাকায় দুর্ভোগে পড়েন ট্রেনে থাকা যাত্রীরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্থানীয় জনপ্রতিনিধিরাও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চালানো ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।