বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত: ডিএমপি কমিশনার ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী ৬০ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫০ কোটি টাকা বরাদ্দ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান টেকসই অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

বাংলাদেশ ক্রিকেট নিয়ে যা বললেন আশরাফুল

বাংলাদেশ ক্রিকেট নিয়ে যা বললেন আশরাফুল

সদ্য বিদায়ী বছরে বাংলাদেশ ক্রিকেট ঘিরে যে স্বপ্ন বুনেছিল ভক্ত-সমর্থকরা, তার কিছুই পূরণ হয়নি। নতুন বছর শুরু হয়েছে। ২০২৪ সাল নিয়েও নতুন ভাবে স্বপ্ন দেখছেন ক্রিকেটাঙ্গন। নতুন বছরের শুরুতেই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেট নিয়ে করেছেন ভবিষ্যদ্বাণী।

তিনি ২০২৪ সালে বাংলাদেশ জাতীয় পুরুষ, নারী ও যুব দলের ক্রিকেট সূচি দেখে এই ভবিষ্যদ্বাণী করেন। নিজের দীর্ঘ অভিজ্ঞতা আর ক্রিকেটীয় যুক্তি সামনে এনে তিনি এই ভবিষ্যদ্বাণী করেছেন।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তিনি বলেছেন, গ্রুপ পর্ব পার হয়ে সুপার এইটে যেতে পারবে বাংলাদেশ। তবে নকআউট বা সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কম।

টেস্ট চ্যাম্পিয়নশিপের বিষয়ে আশরাফুল বলেন, এ বছর দু-তিনটি টেস্ট জিতবে বাংলাদেশ।

এছাড়াও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, মেয়েরা সেমিফাইনালে না উঠতে পারলেও তাদের পারফরম্যান্স খুব একটা খারাপ হবে না। 

সবশেষে যুব বিশ্বকাপের বিষয়ে লিটল মাস্টার মোহাম্মদ আশরাফুল বলেন, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল অন্তত সেমিফাইনাল খেলবে।