বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

আজও বিক্ষোভ সচিবালয়ে ডিসি নিয়োগ নিয়ে

আজও বিক্ষোভ সচিবালয়ে ডিসি নিয়োগ নিয়ে

জেলা প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন ঘিরে বুধবারও সচিবালয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এ অবস্থায় তাদের দাবি-দাওয়ার বিষয়ে কথা বলতে বিক্ষোভকারী কর্মকর্তা-কর্মচারিদের সাথে বৈঠকে বসেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

দুপুর ১২টা পর্যন্ত পাওয়া খবরে বৈঠক চলছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত দুই দিন দেশের কমপক্ষে ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে মঙ্গলবার সারাদিন নজিরবিহীন হট্টগোল হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

অর্থ লেনদেনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের ‘সুবিধাভোগী কর্মকর্তাদের’ ডিসি করা হয়েছে অভিযোগ তুলে নিয়োগের দু’টি প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ কর্মকর্তারা।

 

সূত্র : বিবিসি