শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ আশুলিয়ায়

২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ আশুলিয়ায়

শ্রমিক আন্দোলনের মুখে অনির্দিষ্টিকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আশুলিয়া শিল্পাঞ্চলের ২২টি তৈরি পোশাক কারখানা। এ ছাড়া বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। বুধবার আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বিষয়টি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিল্পাঞ্চল আশুলিয়ায় ২২টি কারখানা শ্রমিক আন্দোলনের মুখে ১৩/১ ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।এ ছাড়া বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন। 

 

তিনি বলেন, শ্রমিকরা এখন পর্যন্ত সড়কে নামেননি। আমরা আশঙ্কা করছি, যদি বড় গ্রুপের কোনো কারখানা থেকে শ্রমিকরা কাজ না করে বেরিয়ে পরে তখন যেকোনো সময় পরিস্থিতি উত্তপ্ত হতে পারে।

এদিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় পার্ল গার্মেন্টস বেশ কয়েকদিন বন্ধ থাকার পর আজ খুললেও শ্রমিকরা কাজ না করে বসে আছেন।

সকাল সাড়ে ১০টার দিকে কারখানার সামনে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী সদস্যদের দেখা গেছে। ভেতরে শ্রমিকরা দাঁড়িয়ে আছেন।