সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

৭৫ দিন পর তালা ভেঙে বিএনপি অফিসে নেতাকর্মীরা

৭৫ দিন পর তালা ভেঙে বিএনপি অফিসে নেতাকর্মীরা

দীর্ঘ আড়াই মাস পর রাজধানীর নয়া পল্টনে থাকা দলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ভেঙে ঢুকে পড়েছেন বিএনপির নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা কার্যালয়ে ঢুকে পড়েন। এ নিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বিএনপি। 

২৮ অক্টোবর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। সমাবেশ ঘিরে প্রাণহানি ও সংঘাত হয়। ওই দিনই কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। তবে তালা কে দিয়েছিল তা এখনো পরিষ্কার নয়। সেদিন থেকে কার্যালয়টির পাশে এত দিন পুলিশের অবস্থান  ছিল।

সংঘর্ষের জের ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একাধিক নেতাকে পরপর গ্রেপ্তার করা হয়।