সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

কুয়েত নেবে বাংলাদেশি নার্স

কুয়েত নেবে বাংলাদেশি নার্স

বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে আরও দুই হাজারের বেশি নার্স নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে কুয়েত সরকার। দেশটিতে যেসব নতুন হাসপাতাল চালু হয়েছে এবং যেগুলো খুব দ্রুত চালু হতে যাচ্ছে ওইসব চিকিৎসাকেন্দ্রে এসব নার্স নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। সোমবার কুয়েত টাইমস এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, সরকারি সূত্রমতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নার্স নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার পরিকল্পনা করেছে। সূত্রটি জানায়, দুই হাজারের বেশি নার্স নিয়োগ দেওয়া পরিকল্পনাটির লক্ষ্য। নার্স নিয়োগ দেওয়ার পরিকল্পনায় থাকা দেশগুলো হলো-ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম ও ফিলিপাইন। 
এছাড়া নিজেদের দেশ থেকে বা স্থানীয় পর্যায়েও নার্স নেওয়া হবে বলে ওই সূত্রটি জানায়। মূলত কুয়েতের স্বাস্থ্যসেবায় কর্মশক্তি বাড়াতে এবং দেশটির চিকিৎসা পরিষেবার সামগ্রিক উন্নতিতে অবদান রাখতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

সবশেষ পরিসংখ্যান অনুসারে, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ২২ হাজার ২১ জন নার্স নিয়োগ করেছে। যাদের মধ্যে এক হাজার ৪ জন স্থানীয় নাগরিক। বাকি ২১ হাজার ১৭ জন প্রবাসী।