মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

জোড়া গোল নিয়ে ফিরল মেসি, জিতল মায়ামি

জোড়া গোল নিয়ে ফিরল মেসি, জিতল মায়ামি

লিওনেল মেসি চোটের কারণে দুই মাস মাঠের বাইরে ছিলেন। অবশেষে ফিলাডেলফিয়ার বিপক্ষে এমএলএসের ম্যাচ দিয়ে মাঠের ফুটবলে ফিরেছেন। আর সেই ফেরাটি তিনি রাঙিয়ে রেখেছেন জোড়া গোল করে।

ঘরের মাঠ ফ্লোরিডার চেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে ৩-১ গোলে জিতেছে মায়ামি। ম্যাচের যোগ করা সময়ে লুইস সুয়ারেজের ব্যবধান বাড়ানো গোলটিতে অ্যাসিস্ট ছিলেন মেসি।

মেসির ফেরার ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে মার্কিন ক্লাবটি। মিকায়েল উরের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। ২৬ ও ৩০ মিনিটে জোড়া গোল করে মায়ামিকে ম্যাচে ফেরার মেসি। তার দুই গোলের উৎসব বার্সার সাবেক দুই সতীর্থ। সুইস সুয়ারেজের অ্যাসিস্টে প্রথম গোলটি পান মেসি। আর দ্বিতীয় গোলের উৎস ছিলেন জর্দি আলবা।

এ জয়ে এমএলএসের ২৮ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স অঞ্চলের তালিকার শীর্ষস্থান পাকাপোক্ত করল মায়ামি। দুইয়ে থাকা সিনসিনাটির চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে ফ্লোরিডার ক্লাবটি। ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্স বিবেচনায় নিলেও মেসির মায়ামিই সবার ওপরে।