শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

উত্তরায় ছাত্র-জনতার ওপর গুলি চালানো যুবলীগ নেতা রুবেল আটক

উত্তরায় ছাত্র-জনতার ওপর গুলি চালানো যুবলীগ নেতা রুবেল আটক

বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে রাজধানীর উত্তরায় পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ মঙ্গলবার সকালে র‍্যাব-১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আহনাফ রাসিফ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রুবেলকে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব জানায়, গত ৩ আগস্ট রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের ওপর পিস্তল দিয়ে গুলিবর্ষণ করেন রুবেল। তিনি এই ঘটনায় দায়ের করা মামলার আসামিদের একজন।

র‍্যাব আরও জানায়, রুবেল উত্তরা পূর্ব থানা যুবলীগ কর্মী। তিনি যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী ছিলেন। তিনি পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেন। তাকে ডিবিতে হস্তান্তর করা হবে।