বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত: ডিএমপি কমিশনার ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী ৬০ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫০ কোটি টাকা বরাদ্দ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান টেকসই অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন

রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গাদের পাঁচ নম্বর ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উখিয়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'উখিয়া উপজেলায় একই ক্যাম্পের বি ব্লকে গতকাল দিবাগত রাত পৌনে ১টার দিকে আবারও আগুন লেগে যায়। প্রথমে ক্যাম্পের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা আগুন নেভানোর চেষ্টা করে। উখিয়া স্টেশনের চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে অন্তত আটটি আশ্রয়কেন্দ্র পুড়ে গেছে।'

শফিকুল বলেন, 'কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।'

প্রসঙ্গত, গত ১৫ দিনে ক্যাম্পে অন্তত তিনবার আগুন লেগেছে। এক সপ্তাহ আগে ৬ জানুয়ারি একই ক্যাম্পে আগুন লেগে অন্তত এক হাজার ঘর পুড়ে যায়।