শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

আরেক মামলায় আটক আসাদুজ্জামান নূর

আরেক মামলায় আটক আসাদুজ্জামান নূর

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর থানায় একটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আজ রোববার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এই আদেশ দেন।

গত ১৫ সেপ্টেম্বর আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করা হয়। পরে তাকে সিয়াম সরদার (১৭) নামের এক কিশোর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। পরদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আজ সকাল সাড়ে ৭টার পর আসাদুজ্জামান নূরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাকে মিরপুর থানায় দায়ের করা মামুন মিয়া খুনের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে মিরপুর থানা-পুলিশ। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেছেন। এ সময় আসাদুজ্জামান নূরের জামিন চান তার আইনজীবী লিয়াকত হোসেন।

 

আদালতকে লিখিতভাবে জানানো হয়, আসাদুজ্জামান নূর অসুস্থ। তার বয়স ৭৮ বছর। তিনি হৃদরোগে আক্রান্ত। এ ছাড়া অ্যাজমা ও ডায়াবেটিস রয়েছে। আদালত রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের বক্তব্য শুনে আসাদুজ্জামান নূরের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার কাগজপত্রের তথ্যমতে, ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৫ আগস্ট রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে গুলিবিদ্ধ হয়ে মারা যান মামুন মিয়া। এ ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে আসামি করা হয়।