বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত: ডিএমপি কমিশনার ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী ৬০ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫০ কোটি টাকা বরাদ্দ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান টেকসই অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

পুলিশ হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: ডিসি সরোয়ার

পুলিশ হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: ডিসি সরোয়ার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ডিসি সরোয়ার জাহান বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে আন্দোলনের সময় যে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে, সেসব ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিসি সরোয়ার জাহান বলেন, ৫ আগস্টের আগে আন্দোলনকে কেন্দ্র করে হওয়া মামলাগুলো ঊর্ধ্বতনের নির্দেশ মতো ক্লোজ করা হয়েছে। তবে যেগুলো হত্যা মামলা সেগুলো এখনো রুজু হচ্ছে। কারণ ডিএমপি কমিশনার বলেছিলেন, যেগুলো হত্যা মামলা সেগুলোর ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত মাসে শুধু রমনা বিভাগেই ১৩৫ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়েছে জানিয়ে এই ডিসি বলেন, গত মাসে বিভিন্ন কারণে আমার ডিভিশনে ১৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি। এ তালিকায় যুবলীগ, আওয়ামী লীগের পদধারী ব্যক্তিরাও আছেন। এমনকি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি পর্যন্ত গ্রেফতার হয়েছেন। তাকে ছাত্র-জনতার আন্দোলনের মামলায় গ্রেফতার করা হয়েছে।

সরোয়ার জাহান বলেন, আসলে পলিটিক্যাল আইডেন্টিটি এখানে মুখ্য নয়, যারা অপরাধ করেছে, তারা আমাদের চোখেও অপরাধী।