বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

পিরোজপুরে অস্ত্রসহ আটক ৪

পিরোজপুরে অস্ত্রসহ আটক ৪

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পিরোজপুরের মঠবাড়িয়ায় দেশীয় অস্ত্র, মাদক, চোরাই মোবাইল ফোন ও নগদ অর্থসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

শনিবার ভোর রাত ৪টায়  উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাদুরগাছা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

এ সময়  আটকদের  কাছ থেকে ৪ টি রামদা, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১৩৫ পিস ইয়াবা বড়ি, ২০ গ্রাম গাঁজা, নগদ ১৫ হাজার ৯০০ টাকা, ৮ টি চোরাই মোবাইল ফোন এবং ১টি ক্যামেরা উদ্ধার করা হয়।

আটকরা হল- ধানীসাফা  ইউনিয়নের  মোঃ হেলাল উদ্দিনের ছেলে হাফিজুর রহমান ওরফে হাসিব (১৯), নাসির শিকদারের ছেলে নাজমুল শিকদার ওরফে কালিয়া (২৭), কুদ্দুস মুন্সির ছেলে মোঃ ফাহাদ (১৯) এবং রিপন হাওলাদারের ছেলে তৌহিদুল ইসলাম (১৯)। এদের মধ্যে হাসিবের বিরুদ্ধে তিনটি এবং কালিয়ার বিরুদ্ধে হত্যাসহ ৭ টি মামলার হয়েছে। আটকরা সবাই ওই এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা বলে জানিয়েছে পুলিশ।