সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের উদ্ভাবিত স্মার্ট কারে উঠলেন প্রধানমন্ত্রী জিপিএ-৫-এর বাইরে গিয়ে শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ করে তোলার আহ্বান শিক্ষামন্ত্রীর কর্মসংস্থান বৃদ্ধিতে শিল্পকারখানা চালু রাখা জরুরি: বাণিজ্যমন্ত্রী মেধা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী

নৌপথে হজের খরচ কমতে পারে ৪০ শতাংশ: ধর্ম উপদেষ্টা

নৌপথে হজের খরচ কমতে পারে ৪০ শতাংশ: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘জাহাজে হাজিদের পাঠানো হলে চার্টার শিপ ভাড়া করতে হবে। এটা করতে গেলে আমাদের দুই হাজার কোটি টাকার প্রয়োজন হবে। বাংলাদেশ ব্যাংক যদি আমাদের কর্জ দেয়, তাহলে আমরা এটা করতে পারব।’

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার ইসলামি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘সৌদি সরকার থেকে অনুমোদন পেলে সরকারের অর্থ উপদেষ্টার সঙ্গে আলাপ করে দুই হাজার কোটি টাকা যদি তারা ঋণ দেন, তাহলে হাজিদের নেওয়া হবে। ’

তিনি আরও বলেছেন, ‘একটা শিপিং কোম্পানি জানিয়েছে, তারা লাভের আশায় নয়, সওয়াবের আশায় এটা করবে। এটা করা হলে বিমানের থেকে ৪০ শতাংশ ভাড়া কম লাগবে জাহাজে। আমাদের বন্দর কর্তৃপক্ষ ও শিপিং কোম্পানির সঙ্গে আলোচনা করতে হবে।’

সরকার হজ প্যাকেজে খরচ কমানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা বাংলাদেশ বিমানের সঙ্গে বৈঠক করেছি, তারা ভাড়া কমানোর ক্ষেত্রে নীতিগতভাবে সম্মত হয়েছে। তবে কত কমাবে, তারা তা বলেনি। আমরা আশা করছি, হজ প্যাকেজ যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে পারব।’