শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

সংসদ সচিবালয়ের যুগ্মসচিব কিবরিয়া মজুমদার বিজিবির হাতে গ্রেফতার

সংসদ সচিবালয়ের যুগ্মসচিব কিবরিয়া মজুমদার বিজিবির হাতে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে আটক করেছে বিজিবি।

বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুরে বিজিবি'র সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)'র অধীনস্থ সালদা নদী বিওপির সীমান্ত পিলার ২০৫০/৮-এস-এর কাছে পুটিয়া নামক স্থান দিয়ে ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করার সময় বাংলাদেশি নাগরিক এবং জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে আটক করেছে বিজিবি। 

আটককৃত কিবরিয়া মজুমদার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন আহাম্মদ মজুমদারের ছেলে।

আটককৃত কিবরিয়া বিজিবির জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হওয়ায় তিনি পালিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আসেন। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাকে োেব্রাহ্মণবাড়ীয়ার কসবা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।