শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

সরকার ব্যবস্থা নেবে চাঁদাবাজদের বিরুদ্ধে

সরকার ব্যবস্থা নেবে চাঁদাবাজদের বিরুদ্ধে

সরকার চাঁদাবাজির মত অপরাধ সম্পর্কে যথেষ্ট সচেতন রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, তৈরি পোশাক খাতে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজ সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘সরকার  চাঁদাবাজি সম্পর্কে যথেষ্ট সচেতন। যদি তৈরি পোশাক খাত চাঁদাবাজির কারণে ক্ষতিগ্রস্ত হয়, তবে অবশ্যই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

এক প্রশ্নের উত্তরে আজাদ বলেন, সরকার ইতোমধ্যে পুলিশকে চাঁদাবাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে পোশাক খাতে অস্থিরতা সম্পর্কে তিনি বলেন, এই অস্থিরতা বর্তমানে সহনীয় পর্যায়ে আনা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মতে, সাভার, আশুলিয়া এবং গাজীপুরে প্রায় ৯৯ দশমিক ২৬ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে এবং দেশের তৈরি পোশাক খাত স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

প্রেস উইং আরও জানায়, আজ সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরের পোশাক শিল্পে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। বর্তমানে সাভার ও আশুলিয়া এলাকায় ৪০৭টি কারখানার মধ্যে তিনটি কারখানা বন্ধ রয়েছে। নারায়ণগঞ্জে সব কারখানাই খোলা রয়েছে। গাজীপুরের ৮৭১টি কারখানার মধ্যে দুটি বন্ধ রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।