বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

সরকারের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মসূচি স্থগিতের অনুরোধ

সরকারের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মসূচি স্থগিতের অনুরোধ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, 'পল্লী বিদ্যুৎ সমিতির কমপ্লিট শাটডাউন কর্মসূচির বিষয়ে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আলোচনা হচ্ছে। তাদেরকে আলোচনায় আসতে বলেছি।'

তিনি বলেন, 'উদ্দেশ্যমূলকভাবে কারো প্ররোচণায় যেনো এমন কোনো কাজ না করা করা হয়, যাতে জনদুর্ভোগ তৈরি হয়। আশা করি তারা আমাদের সঙ্গে কথা বলবেন।'

তিনি বলেন, তাদের অধিকাংশ ন্যায্য দাবি মেনে নেওয়া হয়েছে। তারপরও আমরা বলছি দ্রুতই ন্যায্যতার ভিত্তিতে মীমাংসা করার চেষ্টা করা হবে।

বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 

এক প্রশ্নের উত্তরে মাহফুজ আলম বলেন, 'তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে কথা দিয়েছেন, অচিরেই আন্দোলন স্থগিত করবেন। আগামী সপ্তাহের শুরুর কর্মদিবসে আলোচনায় বসব। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারলে, সেটা মাঠে না গড়ালে ভালো হয়।

পল্লী বিদ্যুৎ সমিতিকে বিদ্যুৎ সরবারাহ বন্ধ না করতে অনুরোধ করা হয়েছে বলে জানান মাহফুজ আলম। তিনি বলেন, 'তাদের বলেছি জনগণের দুর্ভোগ সৃষ্টি করবেন না। আমরা বসার সুযোগ করে দিচ্ছি। আপনাদের ন্যায্য দাবি মেনে  নেওয়ার চেষ্টা করব।'

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পরিবেশ, বন  ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।