শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

বাস-ট্রাক সংঘর্ষে নাটোরে নিহত ২

বাস-ট্রাক সংঘর্ষে নাটোরে নিহত ২

জেলার বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের  রেজুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, শফিকুল ইসলাম (৩২) নীলফামারী জেলার ডিমলা থানাধীন নাওপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং উৎসব দত্ত (২৪) রাজশাহীর পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজার এলাকার পরিতোষ কুমারের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি মো. ইসমাইল হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় ন্যাশনাল ট্রাভেলসের একটি  যাত্রীবাহী বাস ঢাকা থেকে রাজশাহী দিকে যাচ্ছিল।এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাক বাসটিকে অতিক্রম করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই  দুইজন বাস যাত্রী নিহত হয়। এতে আহত হন আরো দুইজন। বনপাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আহত দু'জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

রাতে নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে।