বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

মডেল মসজিদ নির্মাণ করা হবে বান্দরবানে : ধর্ম উপদেষ্টা

মডেল মসজিদ নির্মাণ করা হবে বান্দরবানে : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বান্দরবানে জনগণের পছন্দের স্থানেই মডেল মসজিদ নির্মাণ করা হবে।

তিনি বলেন, ‘শিগগিরই বান্দরবানে এ মডেল মসজিদ নির্মাণ করা হবে। এমন একটা জায়গায় মসজিদ চাচ্ছি যেখানে মুসল্লিদের সমাগম হবে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটব।’

ধর্ম উপদেষ্টা আজ সকালে বান্দরবান মেঘলা পর্যটন কেন্দ্রের চা বাগান এলাকায় জেলা মডেল মসজিদ স্থাপনের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি রাষ্ট্রের সংস্কার ইস্যু প্রসঙ্গে বলেন, দেশের সংস্কারে কিছু ক্ষেত্রে হাত দেয়া হয়েছে। সংস্কারের কাজ চলছে। অত্যন্ত দক্ষ মানুষ দিয়ে আমাদের সংস্কার কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কাজ করে যাচ্ছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে রক্ষা হয়, পাহাড়ি বাঙালি যাতে সহ-অবস্থানে থাকতে পারে সেজন্য ওই মন্ত্রণালয় কাজ করছে।

নিরাপত্তার জন্য এখানে পর্যটকদের ঢুকতে না দেওয়ার বিষয়টির উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে, প্রশাসন যদি মনে করে তখন এলাকাটি খুলে দেওয়া হবে।

এ সময় অন্যান্যের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, জেলা প্রশাসক শাহ্ মোজহিদ উদ্দিন, পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান উপস্থিত ছিলেন।