বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

রিমান্ড মঞ্জুর জিনাত জাহান আদরের

রিমান্ড মঞ্জুর জিনাত জাহান আদরের

কিশোরী গৃহকর্মীকে দিনের পর দিন নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার জিনাত জাহান আদরের ৫ দিনের রিমান্ড ভাটারা থানা পুলিশ আবেদন করলে ১ দি‌নের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার দুপুরে ভাটার থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন বিকালে অভিযুক্ত ২১ বছরের তরুণী জিনাত জাহান আদরকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়।  

এ প্রসঙ্গে রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী ব‌লেন, এক‌টি কন‌্যা‌শিশু‌কে বাসায় নির্যাতন করা হ‌য়ে‌ছে, তা বর্বরতাকেও হার মা‌নি‌য়ে‌ছে। মে‌য়ে‌টি‌কে দি‌নের পর দিন বাসায় এক প্রকার আট‌কে রে‌খে শারী‌রিক নির্যাতন চালা‌নো হয়। শিশু‌টির শরী‌রের বি‌ভিন্ন স্থা‌নে নির্যাত‌রে ক্ষত স্পর্ষ্ট হ‌য়ে উ‌ঠে‌ছে।  ক্ষতগু‌লো রক্তাত্ব হ‌য়ে দে‌বে আছে।  সমা‌জে এমন বর্বরতার নিশ্চয় চূড়ান্ত শা‌স্তি নি‌শ্চিত হ‌বে। ছোট্ট এ কন‌্যা শিশু‌টি‌কে মা‌সের পর মাস নির্যাতন ক‌রে কাজ করা‌তেন গৃহকত্রী। মে‌য়ে‌টি আর্তনাত কর‌লেও মে‌য়ে‌টির মা বাবা কিংবা কোনো স্বজন‌দের স‌ঙ্গে কথা বল‌তে দেওয়া হ‌তো না। কা‌জের বি‌নিম‌য়ে কোনো প্রকার টাকা পয়সা দেওয়া হ‌তো না। এ সময় অন‌্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন অ‌্যাড‌ভো‌কেট নূরুজ্জামান, অ‌্যাড‌ভো‌কেট আনোয়ারুল ইসলাম।

এর আগে শনিবার দুপুরে অমানবিক নির্যাতনের শিকার ১৩ বছর বয়সের কিশোরী কল্পনাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে উদ্ধার করে ভাটারা থানা পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করা হয় অভিযুক্ত তরুণী জিনাত জাহান আদরকে।

নির্যাতনের শিকার কিশোরী গৃহকর্মী কল্পনা গণমাধ্যমকে বলেন, আমাকে ঠিকমতো খাবার খেতে দেয় না। সারা দিনে মাত্র একবেলা খাবার দেয়। আর সব সময় মারধর করে। বাবা-মায়ের সঙ্গে যোগাযোগও করতে দেয় না।