সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

রংপুরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

রংপুরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রংপুরের তারাগঞ্জে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের বুড়িরহাট বাজারের গ্রামীণ ব্যাংক সংলগ্ন চৌপথি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ী কারেঙ্গারতল খিয়ারচড়া গ্রামের কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে তাপস চন্দ্র রায় (১৮) ও নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খাতামধুপুর গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে বিজয় চন্দ্র রায় (২০)। 

আহতরা হলেন, তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর পঞ্চায়েত পাড়া গ্রামের সাহানতুল্লার ছেলে ট্রলিচালক মিল্লাত হোসেন (২০) ও পথচারী বারাপুর গ্রামের মজিবর রহমান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুড়িরহাট বাজার থেকে ছেড়ে আসা একটি ফাঁকা ট্রলি ওই এলাকায় পৌঁছালে তারাগঞ্জ থেকে আসা একটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজনসহ ট্রলিচালক ও একজন পথচারী গুরুত্বর আহত হন। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চৈতী সরকার জানান, উন্নত চিকিৎসার জন্য মোটরসাইকেল আরোহী দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুল ইসলাম বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্মরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী দুইজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত ট্রলি ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।