বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
গুলশান-ধানমণ্ডি-নিকেতন লেক রক্ষায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যান্সার হাসপাতালে নতুন করে যুক্ত হচ্ছে ২০০ শয্যা নির্বাচনী ব্যয়ের হিসাবের সঙ্গে এজেন্টের ব্যাংক হিসাবও উল্লেখ বাধ্যতামূলক ১১ দলের কর্মসূচি শান্তিপূর্ণ রাখতে বিশৃঙ্খলা না করার আহ্বান গোলাম পরওয়ারের বাংলাদেশিদের যাতায়াতে ঢাকা-মালদ্বীপ রুটে সপ্তাহে ৭ ফ্লাইট ভর্তুকির পণ্য বিতরণে স্বচ্ছতা-জবাবদিহিতা বাড়াতে ডিজিটাল হচ্ছে টিসিবি গেজেট জারির প্রস্তুতি শেষ পর্যায়ে, অপেক্ষায় নবম পে স্কেল আগামী ৬ জুনের আগে ইউপি নির্বাচন সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা

১১ দিন উপোস থাকবেন মোদি

১১ দিন উপোস থাকবেন মোদি

বড়ো পূজোর মঞ্চ। মাঝখানে একাট পিঁড়ি। উপরে ফুল, নারকেলসহ পূজোর নানা সামগ্রী। তার সামনেই ঐতিহ্যবাহী পাগড়ি মাথায় বসে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’হাত সামনে রেখে আসন পেতে বসে আছেন তিনি।

বিশেষ এক উদ্দেশ্যে এ আয়োজন। সামনেই ভারতের অযোধ্যার রামমন্দিরের ‘প্রাণপ্রতিষ্ঠা দিবস’র অনুষ্ঠান। এ উপলক্ষ্যে ১১ দিন উপোস থাকবেন দেশটির প্রধানমন্ত্রী।

শুক্রবার থেকে তিনি এ উপোস শুরু করেছেন। আগামী ২২ জানুয়ারি পর্যন্ত উপোস থেকে হাজির হবেন প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে। 

এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি অডিও বার্তা প্রকাশ করা হয়েছে। অডিও বার্তায় নরেন্দ্র মোদি অনুষ্ঠানটিকে একটি ‘ঐতিহাসিক ও শুভলক্ষ’ হিসাবে বর্ণনা করেছেন। এছাড়া এই অনুষ্ঠানের ‘সাক্ষী হতে পেরে’ তিনি গর্বিত বলেও জানিয়েছে। এএফপি