সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

শপথ নিয়েই যে নির্দেশ দিলেন এমপি আহমদ হোসেন

শপথ নিয়েই যে নির্দেশ দিলেন এমপি আহমদ হোসেন

শপথ নিয়েই চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিয়েছেন নেত্রকোনা-৫ পূর্বধলার সংসদ সদস্য আহমদ হোসেন। শপথ নেওয়ার পর পরই নিজে অফিসার ইনচার্জকে ফোনে এ নির্দেশ দেন আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আহমদ হোসেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম।

জানা গেছে, পূর্বধলার প্রায় ১ শতাধিক স্ট্যান্ডে বিগত ১৫ বছর ধরে বিভিন্ন জনের নাম ভাঙিয়ে ইজারার নামে লাখ লাখ টাকা চাঁদা আদায় করতো।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আহমদ হোসেন ঘোষণা দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে নেত্রকোনা-৫ পূর্বধলা উপজেলার সব প্রকার চাঁদা আদায় বন্ধ করা হবে। তিনি নির্বাচিত হওয়ার পর বুধবার সকালে শপথ নেন। এরপর পূর্বধলার সব প্রকার স্ট্যান্ডে অটোরিকশা, পিকআপ ভ্যানে জিপির নামে চাঁদা আদায় বন্ধের ঘোষণা দেন।

স্থানীয়রা জানায়, স্ট্যান্ডের চাঁদাবাজির কারণে অনেকটাই অতিষ্ঠ ছিল খেটে খাওয়া ক্ষুদ্র যানবাহনের চালক এবং তাদের পরিবারের সদস্যরা। এদিকে চাঁদার কারণে বেড়ে যায় ভাড়াও। তাই যাত্রী ও চালক উভয়েই ছিলেন বিপাকে।

স্থানীয় চালকরা বলেন, দৈনিক, মাসিক ও বার্ষিক বিভিন্ন হারে আমাদের কাছ থেকে চাঁদা আদায় করত। বিচার দেওয়ার জায়গাও ছিল না। প্রতিবাদ করলে মারধর করত। এখন ভালো লাগছে। আজ থেকে কোনো জিপি নেওয়া হবে না।

এ বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য আহমদ হোসেন বলেন, আমি পূর্বধলার মানুষকে নির্বাচনের আগে কথা দিয়েছিলাম কোনো চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড করার সুযোগ দেওয়া হবে না। পূর্বধলায় সন্ত্রাসী চাঁদাবাজি থাকবে না। আমি ইতিমধ্যে ওসিকে নির্দেশ দিয়েছি। পূর্বধলার মানুষ আমার প্রতি যে বিশ্বাস রেখেছে আমি সেটা পূরণ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।