শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

আন্তঃনগর ট্রেনটি দুই ঘন্টা পর ছেড়ে গেছে জয়পুরহাট থেকে পঞ্চগড়

আন্তঃনগর ট্রেনটি দুই ঘন্টা পর ছেড়ে গেছে জয়পুরহাট থেকে পঞ্চগড়

ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশন অতিক্রম করার পরে ডাউন আউটার সিগনালের কাছে বৃহস্পতিবার ভোর ৬টা ৫০ মিনিটের সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ঘটনার দুই ঘন্টা পর বিকল্প ইঞ্জিন এসে উদ্ধার করে নিয়ে যায়।

পঞ্চগড় আন্তঃনগর ট্রেনের লোক মাস্টার সাইফুল আজম বলেন, ইঞ্জিনের লুব ওয়েলের গেসকেট ফেটে মবিল পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। পারর্বতীপুর থেকে আরেকটা বিকল্প ইঞ্জিনএসে সকাল ৯ টায় বিকল ইঞ্জিনসহ ট্রেনটি উদ্ধার করে নিয়ে যায়।

জয়পুরহাট স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, পঞ্চগড় আন্ত:নগর ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় পাঁচবিবি রেল স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ও বিরামপুরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। সহকারী লোক মাস্টার আলমগীর কবির বলেন, জয়পুরহাট রেলস্টেশন ছেড়ে এসে ডাউন সিগনাল অতিক্রম করার সময় ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। লোক মাস্টার সাইফুল আজম বলেন, লুবওয়েলের গেসকেট ফেটে মবিল পড়ে যাওয়ায় এ বিকল হওয়ায় ঘটনা ঘটে । দুই ঘন্টা পরে পারর্বতীপুর থেকে উদ্ধারকারী ইঞ্জিন এসে নিয়ে যায়। এতে বেলা ৯ টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান জয়পুরহাট রেলস্টেশন মাস্টার রেজাউল ইসলাম।