শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে অন্তর্বর্তী সরকার : স্থানীয় সরকার উপদেষ্টা

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে অন্তর্বর্তী সরকার : স্থানীয় সরকার উপদেষ্টা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি উপদেষ্টা  এ এফ  হাসান আরিফ বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।

তিনি আজ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মেলনে প্রধান অতিথি'র বক্তব্যে এ কথা বলেন।

এ এফ হাসান আরিফ বলেন, বর্তমান সরকার সমাজে  সকল ধরণের বৈষম্য দূর করতে ইতোমধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করেছে। জাতির মহান স্বার্থে পরবর্তী সরকারকেও তা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, বৈষম্যহীন সমাজে মানুষের পরিচয় ধর্মের ভিত্তিতে হবেনা। কিংবা গায়ের রঙ বা বর্ণের ভিত্তিতে হবেনা। এসব বিভাজন মানুষের সৃষ্টি। মানব সৃষ্ট এসব বৈষম্য নিরসন করতেই ছাত্র জনতা বুকে বুলেট ধারণ করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার প্রত্যাশা পূরণে ট্রাস্টি হিসেবে কাজ করছে।
মহানগর সার্বজনীন পূজা কমিটি'র সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, রমনা ক্যাথলিক চার্চের ফাদার আলবার্ট রোজারিও এবং অতীশ দীপঙ্কর মোমোরিয়াল কমপ্লেক্সের অধ্যক্ষ বেদান্ত করুনান্দ থেরো।