শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

গ্রেফতার অভিনেত্রী শমী কায়সার

গ্রেফতার অভিনেত্রী শমী কায়সার

নগরীর উত্তরা এলাকা থেকে গত রাতে অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে পুলিশ।

তাকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসা থেকে  মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গ্রেফতার করা হয়।

পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার রওনক জাহান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যা চেষ্টার অভিযোগে গত ৯ অক্টোবর তার বিরুদ্ধে দায়ের করা মামলায় শমীকে গ্রেফতার করা হয়।

ওই মামলায় শমী ছাড়াও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ও অভিনেত্রী তারানা হালিম, লোকশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ  বেগমসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।

জনৈক মাহমুদ বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম বেলাল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন।