সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

নেইমারকে ছাড়াই মানিয়ে নিতে চায় ব্রাজিল : দরিভাল

নেইমারকে ছাড়াই মানিয়ে নিতে চায় ব্রাজিল : দরিভাল

নেইমার জুনিয়রকে ছাড়া ব্রাজিল ঠিক কতখানি ছন্নছাড়া, সেটা বিশ্বকাপ বাছাইপর্বের শেষ চার ম্যাচ থেকেই বেশ ভালোভাবে অনুমান করা যায়। তবে দেশটির নতুন কোচ দরিভাল জুনিয়র দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই জানালেন, নেইমারকে ছাড়াই মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে তার দলকে। মূলত ইনজুরিতে আক্রান্ত খেলোয়াড়ের প্রতি বাড়তি নির্ভরতা থেকে বেরিয়ে আসতেই এমন মন্তব্য নতুন কোচের। 

গেল কিছুদিনের গুঞ্জন শেষে আনুষ্ঠানিকভাবে শুক্রবার ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব বুঝে নেন দরিভাল জুনিয়র। দীর্ঘ ২৫ বছরের কোচিং ক্যারিয়ারের প্রোফাইল নিয়ে সেলেসাওদের কোচ হয়েছেন দরিভাল। ব্রাজিল ফুটবল কনফেডারেশন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দতাকে  জাতীয় দলের কোচ হিসেবে পরিচয় করিয়ে দেন সিবিএফের প্রেসিডেন্ট এডনালদো রদ্রিগেজ।

নিজের প্রথম সংবাদ সম্মেলনেই বেশ উচ্ছ্বসিত দেখা গেল দরিভালকে। সদ্য নিয়োগ পাওয়া এই কোচ জানান নিজের পরিকল্পনার কথা, ‘আমি এই গ্রহের সবচেয়ে সফল দলের প্রতিনিধিত্ব করছি। ব্রাজিলিয়ান ফুটবল খুবই শক্তিশালী। আমরা জয়ের পথ দেখা শিখেছি ব্রাজিলিয়ান ফুটবল থেকেই , সেসব মুহূর্ত ফিরিয়ে আনা দরকার। এর আগে ফিলিপ, তিতি ও দিনিজের দল বাছাই নিয়ে কথা হয়েছে। আমার ক্ষেত্রে তেমনটা হবে না। এটা দরিভালের দল না। এটা ব্রাজিলের মানুষের দল।’

ব্রাজিলের কথা উঠলে নেইমার প্রসঙ্গ আসবেই। এড়াতে চাইলেন না তিনিও, ‘যেহেতু নেইমার এখন ইনজুরিতে আছে, তাকে ছাড়াই আমাদের খেলার অভ্যাস গড়ে তুলতে হবে। তবে সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন। তার কাছ থেকে আমাদের সেরাটা নিতে হবে।’