কুষ্টিয়ার কুমারখালীতে শুক্রবার পরাজিত নৌকা সমর্থক দুই ভাই আলতাফ ও জিয়াকে হাতুড়িপেটা করে হাত-পা ভেঙে দিয়েছে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এ সময় তাদের বাড়িঘরেও হামলা-ভাঙচুর করা হয়।
আহত আলতাফ ও জিয়ার দাদি গোলাপি বেগম জানান, তাদের বাড়ি কুমারখালীর কয়া ইউনিয়নের বেলঘড়িয়া জেলেপাড়ায়। নির্বাচনে নৌকা হেরে যাওয়ার পর থেকে ট্রাকের সমর্থকরা তাদের হুমকি দিচ্ছিল। শুক্রবার ভোর ৬টায় ট্রাকের সমর্থক স্থানীয় খালেক মেম্বারের ছেলে রিপন ও শিপনের নেতৃত্বে ১৫-২০ জন তাদের বাড়ি ভাঙচুর করে। পরে ঘরে ঢুকে তার দুই নাতি জিয়া ও আলতাফকে হাতুড়ি দিয়ে পেটায়। এ সময় বাইরে গুলির শব্দ শুনেছেন বলে জানান তিনি। আহত জিয়া ও আলতাফকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলতাফ জানান, হামলাকারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে তার দুই পা এবং তার ভাই জিয়ার এক হাত ভেঙে দিয়েছে।
-1705122889.jpg)