বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
গুলশান-ধানমণ্ডি-নিকেতন লেক রক্ষায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যান্সার হাসপাতালে নতুন করে যুক্ত হচ্ছে ২০০ শয্যা নির্বাচনী ব্যয়ের হিসাবের সঙ্গে এজেন্টের ব্যাংক হিসাবও উল্লেখ বাধ্যতামূলক ১১ দলের কর্মসূচি শান্তিপূর্ণ রাখতে বিশৃঙ্খলা না করার আহ্বান গোলাম পরওয়ারের বাংলাদেশিদের যাতায়াতে ঢাকা-মালদ্বীপ রুটে সপ্তাহে ৭ ফ্লাইট ভর্তুকির পণ্য বিতরণে স্বচ্ছতা-জবাবদিহিতা বাড়াতে ডিজিটাল হচ্ছে টিসিবি গেজেট জারির প্রস্তুতি শেষ পর্যায়ে, অপেক্ষায় নবম পে স্কেল আগামী ৬ জুনের আগে ইউপি নির্বাচন সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা

রিজভীর হাতুড়িটা ছিল বিপ্লবী হাতুড়ি: রনি

রিজভীর হাতুড়িটা ছিল বিপ্লবী হাতুড়ি: রনি

সরকার পতনের আন্দোলন অব্যাহত রেখেছে বিএনপি। এরই অংশ হিসেবে এখনো সরকার পতনের কর্মসূচি চলমান আছে। বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।   

এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, আওয়ামী লীগের মন্ত্রীরা শপথ নিলেন। শিক কাবাব, চিকেন সাসলিক, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার খেলেন। ঠিক সেদিনই আবার রিজভী সাহেব হাতুড়ি নিয়ে নয়া পল্টনের কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ করলেন। পাশাপাশি ৫ মাস পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরলেন? একদিনেই সব ঘটল, এর রহস্য কী? 

জবাবে গোলাম মাওলা রনি বলেন, যে মন্ত্রীরা শিক কাবার খেলেন, তাদের আনন্দ-উল্লাসের কাছে জীর্ণশীর্ণ একটা অফিস খোলা তুলনীয় নয়। এটা মানুষ শুনতে চায় না। মানুষ শুনতে চায় যে, মন্ত্রীরা কাবাব খেয়েছেন। পাশাপাশি সাধারণ জনগণের দায়িত্বও বেড়ে গেছে। কারণ অনেক পদে পরিবর্তন এসেছে। গতবার যারা সিন্ডিকেট করেছিল, জনগণকে শোষণ করেছিল, টাকা-পয়সা মেরেছিল, তাদের বড় অংশই চলে গেছে। আসছে নতুন গ্রুপ। তাদেরও খায়েস আছে। তাদের মানুষকে কীভাবে কাবাবময় করবে এটা নিয়ে মানুষ চিন্তিত্ব।

ওই দিনই রিজভী সাহেবের তালা ভেঙে প্রবেশ প্রসঙ্গে রনি বলেন, ওই দিনই তালা ভাঙার উদ্দেশে হলো যে, আগামী বছরগুলোতে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে। সেদিনের হাতুড়িটা ছিল বিপ্লবী হাতুড়ি।

বর্তমানে মন্ত্রী-এমপিরা যে ভোট চুরি ও জালিয়াতি করেছে, সারা দুনিয়ায় বাংলাদেশের বদনাম ছড়িয়েছে। বিশেষ করে ডামি-মামি যেসব রসায়ন ছড়িয়ে পড়েছে। ওই রসায়নের জন্য একটা আঘাত দরকার ছিল। সেই আঘাতটা শুরু করেছে অফিস খোলার মধ্য দিয়ে বিএনপি।