শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

ট্রাইব্যুনাল বরখাস্তকৃত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে

ট্রাইব্যুনাল বরখাস্তকৃত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে পরিচালিত মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার এনটিএমসির সাবেক ডিজি ও বরখাস্তকৃত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এ আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, এনটিএমসির সাবেক ডিজি ও বরখাস্তকৃত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান, যার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তদন্ত সংস্থায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে। অসংখ্য হত্যাকা- ও গুমের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। তদন্ত সংস্থা ইতোমধ্যে তার বিরুদ্ধে প্রমাণ পেয়েছে। বাকি তদন্ত পূর্ণাঙ্গভাবে হলে তার ব্যাপারে আরো জানা যাবে। তিনি গ্রেফতার আছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। কার মাধ্যমে তিনি এ হত্যাকা-গুলো ঘটিয়েছেন সেটা জানার স্বার্থে আইন অনুসারে তাকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করেছেন। নির্ধারিত তারিখে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর।

এরআগে, গত ১৫ আগস্ট মধ্যরাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন।