শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

প্রধান উপদেষ্টার বৈঠক মালদ্বীপ ও বসনিয়ার প্রেসিডেন্ট এবং লিচেনস্টাইন ও ভুটানের প্রধানমন্ত্রীগণের সাথে

প্রধান উপদেষ্টার বৈঠক মালদ্বীপ ও বসনিয়ার প্রেসিডেন্ট এবং লিচেনস্টাইন ও ভুটানের প্রধানমন্ত্রীগণের সাথে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে কনফারেন্স অফ পার্টিস-২৯ (কপ২৯)-এর ফাঁকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেক্রিওভিচের সঙ্গে বৈঠক করেছেন।

পাশাপাশি তিনি লিচেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও বৈঠক করেন।

এখানে প্রাপ্ত এক খবরে বলা হয়, বৈঠককালে অধ্যাপক ইউনূস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

অধ্যাপক ইউনূস এখন বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগ দিতে বাকুতে চার দিনের এক সরকারি সফরে রয়েছেন।

গতকাল (সোমবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা বাকুতে পৌঁছান।

তিনি কপ২৯-এর বিভিন্ন অধিবেশনে যোগ দেবেন এবং বিভিন্ন সাইডলাইন ইভেন্টে বক্তব্য রাখবেন।