সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

ভারতীয় বিমানের জরুরি অবতরণ ঢাকায়

ভারতীয় বিমানের জরুরি অবতরণ ঢাকায়

বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে ভারতের মুম্বাই থেকে আসামের গুয়াহাটির উদ্দেশে রওনা হওয়া ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

শনিবার ভোর চারটার দিকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমানটি।

ইন্ডিগো এয়ারলাইন্সের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের উড়োজাহাজটি মুম্বাই থেকে গুয়াহাটি পৌঁছেছিল ঠিকই, কিন্তু প্রবাল কুয়াশার কারণে গুয়াহাটি বিমানবন্দরের রানওয়ে এলাকা দৃশ্যমান না হওয়ায় প্লেনটি ঘুরে ঢাকার উদ্দেশে রওনা হয় এবং হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

ফ্লাইটটিতে রয়েছেন ১৭৮ জন যাত্রী। এই যাত্রীদের মধ্যে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের যুব সংগঠন ইয়ং কংগ্রেস মুম্বাই শাখার নেতা সুরজ সিং ঠাকুরও রয়েছেন।

সকালের এক্সবার্তায় সুরজ সিং ঠাকুর বলেন, ‘ভারত জোড়ো নয়া যাত্রায় যোগ দিতে মুম্বাই থেকে ইম্ফলের (মণিপুর রাজ্যের রাজধানী) রওনা হয়েছিলাম। গুয়াহাটি থেকে ইম্ফলে রওনা হওয়ার কথা ছিল। এখন ঢাকায় আছি। দেখা যাক কখন গুয়াহাটি পৌঁছাতে পারি।’

‘যে ফ্লাইটটিতে আমি আছি, সেটির যাত্রীরা গত ৯ ঘণ্টা ধরে বিমানটিতে অবস্থান করছেন।কারো কাছে পাসপোর্ট না থাকায় যাত্রীদের কেউই বিমান থেকে নামতে পারছেন না।’

এদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বার্তা দিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্স। সেই বার্তায় এই পরিষেবা সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘যে সমস্যার কারণে আমাদের ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে— সেটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে যাত্রীদের ভোগান্তি দূর করার জন্য আমাদের টিম কাজ করছে। আশা করছি শিগরিই ঢাকায় আমরা একটি ডাইভারশন ফ্লাইট পাঠাতে পারব।’