মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ প্রায় দেড়শ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ প্রায় দেড়শ অভিবাসী আটক

মালয়েশিয়ার বিভিন্ন বিনোদন কেন্দ্র ও নাইট ক্লাবে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ১৪১ জনকে আটক করেছে দেশটির অভিবাসন পুলিশ। গত ১ মাস ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে অভিবাসন বিভাগ। 

স্থানীয় সময় শনিবার (১২ জানুয়ারি) গভীর রাতে মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১০ জন স্থানীয় নাগরিকও রয়েছে।

অভিযানে দেশটির ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস ডিভিশন, পুত্রজায়া ইমিগ্রেশন হেডকোয়ার্টার্স, স্পেশাল ট্যাকটিকাল টিম, জহুর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি, পেরাক ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং পার্লিস ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা অংশ নেয়।

আটকদের মধ্যে ৮ জন বাংলাদেশি ছাড়াও ৫২ জন চীনা, ৪১ জন ভিয়েতনাম, ২১ জন থাইল্যান্ড, ৩ জন ইন্দোনেশিয়ার, একজন লাওস, ৪ জন মিয়ানমার, পরিচয়পত্রহীন একজন এবং স্থানীয় ১০ জন নাগরিক রয়েছে। আটকদের সবার বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে।
 
অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, বৈধ ভ্রমণ নথি না থাকা, মেয়াদোত্তীর্ণ সামাজিক ভিজিট পাসের অপব্যবহার, বিদেশি মহিলারা গ্রাহকদের যৌন পরিষেবা সরবরাহ সহ বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়।
 
এছাড়া অভিযানে বেশ কিছু কনডম, পতিতাবৃত্তির বিভিন্ন নথিপত্র, ভবনের চাবি, যৌন সরঞ্জাম, বিভিন্ন দেশের পাসপোর্ট, নগদ ১৪ হাজার ১৫৫ রিঙ্গিত, ১২টি মোবাইল ফোন, টাইম রেকর্ডার কার্ড, তোয়ালে এবং সার্কিট ক্যামেরা সরঞ্জাম জব্দ করা হয়েছে।