মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
নেতানিয়াহুকে সরকারে নিতে রাজি আইজেনকোট, তবে মানতে হবে যে শর্ত জেমসের গানে বঙ্গবন্ধুর নাম, ছাত্রদল সভাপতির বক্তব্যে নতুন আলোচনা জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশিদের নতুন গন্তব্য চীন ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী, থাকছে দ্বিপক্ষীয় বৈঠকও আশরাফুলের বিদায়ের পর নতুন দায়িত্বে দক্ষিণ আফ্রিকার বেনকেনস্টেইন সাত বছরের সংসারে সন্তান নেই, স্বামীর পা ধরে কেঁদেও শেষরক্ষা হলো না স্ত্রীর দেশে ফেরার ঘোষণা, নাকি নেতা-কর্মীদের সান্ত্বনা? হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে জামায়াতের দুই ব্যাখ্যা দেশে ফিরতে শেখ হাসিনার নতুন উদ্যোগ, প্রত্যর্পণ চুক্তির কথা জানাল সরকার বনানী কবরস্থানে কবরের দাম দেড় কোটি টাকা, কেন এত বেশি ফি?

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ জন

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ জন

টাঙ্গাইল জেলার মধুপুরে আজ ভোরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার মালাউরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আতর আলীর ছেলে রবিউল ইসলাম (২৮), একই উপজেলার সাধু মিয়ার ছেলে বরইল্লা (৪২) ও পিকআপ চালক সুজন মিয়া (৩৫)। নিহত অপর জনের জানা যায়নি।

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান,  ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি যাত্রিবাহী বাস বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আরো দুই জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।